আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৫ জনের মধ্যে পুলিস ৪ জনকে হেফাজতে নিল - The News Lion

আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৫ জনের মধ্যে পুলিস ৪ জনকে হেফাজতে নিল

 


দি নিউজ লায়ন;   আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৫ জনের মধ্যে পুলিস ৪ জনকে হেফাজতে নিল। ঘটনায় শিবলাল কিস্কু, অর্জুন সরেন, লখীন্দর হাঁসদা, সোমনাথ বাস্কে ও সুকল হাঁসদাকে মঙ্গলবার বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। আউশগ্রাম থানার শুকাডাঙায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানা এলাকার ওই দুই কিশোরী রবিবার বিকালে বাড়ির কিছুটা দূরে খেলছিল। সন্ধ্যা ৬টা নাগাদ ওই ৫ জন তাদের জোর করে একটি মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।


 চিৎকার করলে তাদের খুনের হুমকি দেওয়া হয়। ঘন্টা দু’য়েক পর দুই কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানায় নির্যাতিতারা। পরিবারের লোকজন তাদের বননবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিস। ঘটনার বিষয়ে এক নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করে।


 তার ভিত্তিতে গণধর্ষণ ও পকসো অ্যাক্টের ধারায় মামলা রুজু হয়েছে।৷ তারপরই সোমবার দুপুরে আউশগ্রাম থানার রাণিগঞ্জ এলাকা থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। ঘটনার পুনির্নর্মাণ করতে এবং তদন্তের প্রয়োজনে শিবনাথ, অর্জুন, লখীন্দর ও সুকলকে ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ৪ জনকে ৭ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক নন্দন দেব বর্মণ। সোমনাথকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.